YOLOv1 শেখা: সহজ ভাষায় রিয়েল-টাইম অবজেক্ট ডিটেকশন গাইড

YOLOv1 শেখা: সহজ ভাষায় রিয়েল-টাইম অবজেক্ট ডিটেকশন গাইড


Object Detection YOLO

YOLO V1 বোঝার আগে, আসুন অবজেক্ট ডিটেকশন সম্পর্কে ধারণা নেই। এটা এমন একটি প্রসেস যেখানে একটি ছবির মধ্যে অবজেক্ট চিহ্নিত করা ও তাদের অবস্থান নির্ধারণ করা হয়। ট্র্যাডিশনাল মেথড যেমন RCNN এবং Faster RCNN দুই ধাপে কাজ করে: প্রথমে সম্ভাব্য অবজেক্ট এরিয়া সনাক্ত করা হয়, তারপর সেগুলোকে ক্লাসিফাই করা হয়। যদিও এই পদ্ধতি নির্ভুল, তবে এটি ধীরগতির এবং রিয়েল-টাইম অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত নয়।

YOLO V1

YOLO (You Only Look Once) V1 পুরো গেমটাই বদলে দিলো। এটি অবজেক্ট ডিটেকশনকে একধাপে সম্পন্ন করা একটি রিগ্রেশন প্রবলেম হিসেবে বিবেচনা করে। অর্থাৎ, ছবির বিভিন্ন অংশ আলাদাভাবে না দেখে, YOLO পুরো ছবি একবারে দেখে এবং এক ধাপে প্রেডিকশন করে। এর ফলে এটি অত্যন্ত দ্রুত এবং কার্যকরী হয়।

process

YOLO V1 কিভাবে কাজ করে? ধাপে ধাপে ব্যাখ্যা

  1. ইমেজ রিসাইজিং – ইনপুট ইমেজ 448x448 পিক্সেলে রিসাইজ করা হয়।
  2. গ্রিড বিভাজন – ইমেজটি ৭×৭ গ্রিডে ভাগ করা হয়, যেখানে প্রতিটি সেল সেই অবজেক্ট শনাক্ত করতে দায়ী যার কেন্দ্র ওই সেলের মধ্যে পড়ে।
  3. বাউন্ডিং বক্স প্রেডিকশন – প্রতিটি গ্রিড সেল দুইটি বাউন্ডিং বক্স প্রেডিকশন করে এবং কনফিডেন্স স্কোর দেয়।
  4. অবজেক্ট এর দায়িত্ব নেওয়া – যে গ্রিড সেলে অবজেক্টের কেন্দ্র পড়ে, সেই সেল তার জন্য দায়িত্ব নেয়।
  5. চূড়ান্ত আউটপুট – মডেল একটি ৭×৭×৩০ টেনসর আউটপুট দেয়, যেখানে বাউন্ডিং বক্স, অবজেক্ট কনফিডেন্স স্কোর এবং ক্লাস প্রোবাবিলিটিস থাকে।

YOLO V1 এর আর্কিটেকচার

YOLO V1 এর ডিজাইন GoogleNet দ্বারা অনুপ্রাণিত এবং এতে থাকে:

  • ২৪টি convolutional layer ফিচার এক্সট্রাকশনের জন্য
  • Max pooling layer স্পেশিয়াল ডাইমেনশন রিডিউস করার জন্য
  • ২টি Fully Connected লেয়ার ফাইনাল প্রেডিকশনের জন্য

এই ডিজাইন স্পিড এবং অ্যাকুরেসির মধ্যে ভারসাম্য বজায় রাখে।

architecture

YOLO V1 ট্রেনিং: মডেলকে শেখানো

একটি ডিপ লার্নিং মডেলকে ট্রেন করা অনেকটা একটি শিশুকে জিনিস চেনানো শেখানোর মতো। এখানে YOLO V1 শেখার ধাপ:

  1. প্রি-ট্রেনিং – প্রথমে মডেলটি ImageNet ডাটাসেটে ট্রেন হয় যাতে এটি সাধারণ ফিচার চিনতে পারে।
  2. লেবেল এনকোডিং – প্রতিটি অবজেক্টের গ্রাউন্ড ট্রুথ লেবেল সংশ্লিষ্ট গ্রিড সেলের সাথে ম্যাপ করা হয়।
  3. লস ক্যালকুলেশন – তিনটি মূল কম্পোনেন্ট ব্যবহার করে মডেল তার প্রেডিকশন উন্নত করে:
    • বাউন্ডিং বক্স লস: প্রেডিক্টেড এবং আসল বাউন্ডিং বক্সের পার্থক্য নির্ণয় করে।
    • অবজেক্টনেস স্কোর লস: দেখে যে বক্সে আসলেই অবজেক্ট আছে কিনা।
    • ক্লাস প্রোবাবিলিটি লস: নির্ধারণ করে সঠিক ক্লাসিফিকেশন হয়েছে কিনা।

পারফরম্যান্স:

YOLO V1 অত্যন্ত দ্রুত, ১৫৪ FPS পর্যন্ত স্পিড অর্জন করতে পারে, যা রিয়েল-টাইম অ্যাপ্লিকেশনের জন্য চমৎকার। তবে কিছু সীমাবদ্ধতা আছে:

  • কম নির্ভুলতা – এটি দুই-ধাপ বিশিষ্ট মডেলের তুলনায় কম নির্ভুল।
  • লোকালাইজেশন সমস্যা – একই গ্রিড সেলের মধ্যে একাধিক ছোট অবজেক্ট থাকলে মডেল সঠিকভাবে শনাক্ত করতে পারে না।

কেন YOLO V1 গুরুত্বপূর্ণ?

যদিও এর কিছু সীমাবদ্ধতা আছে, YOLO V1 রিয়েল-টাইম অবজেক্ট ডিটেকশনের ভিত গড়ে দিয়েছে। এটি ছিল প্রথম মডেল যা স্পিডকে অগ্রাধিকার দিয়েছে, নির্ভুলতার সাথে আপোষ না করে। পরবর্তী সংস্করণ (যেমন YOLO V2 এবং V3) এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠেছে এবং পারফরম্যান্স আরও উন্নত করেছে।